বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৪৫) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, এস এ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে মংলা যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাটে পৌছালে বিপরীত দিক থেকে ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটে।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক জামাল হোসেন নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা আরো তিন জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

মারাত্মক আহত তিন জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত জামাল হোসেনের মরাদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765