শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




গৃহবধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

ভারতের পূর্ব বর্ধমানের কাটোয়াপুর এলাকার থান্ডারপাড়ায় গৃহবধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত! আর এই ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে শ্লীলতাহানির অভিযোগ। আর ওই পলাতক ভূতকে ধরতে খুঁজছে পুলিশ!

শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর অভিযোগ, মাসখানেক ধরে তাদের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। সন্ধ্যা হলেই শোনা যেত নানান রকম আওয়াজ, রাত বিরেতে ঢিল পড়ত ঘরের চালে। পরে গত রবিবার রাতে একেবারে ঘরে ঢুকে পড়ে ভূত। জড়িয়ে ধরে গৃহবধূকে। ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি করে। তবে দমে না-গিয়ে চিত্কার করে পরিবারের অন্যান্যদের জাগিয়ে তোলেন তিনি। ধরা পড়ে যায় ভূত।

তাকে ধরার পর পরিবারের লোকজন দেখতে পান, এই ভূত অন্য কেউ নয়। ভূত আসলে প্রতিবেশী যুবক সুরজ শেখ।

কিছুক্ষণের মধ্যে চলে আসেন প্রতিবেশীরাও। সুরজকে মারধর শুরু করেন তারা। এরই মধ্যে অভিযুক্তের পরিবারের লোকেরা এসে তাকে নিয়ে চলে যান।

শ্লীলতাহানির শিকার ওই নারী জানিয়েছেন, প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিলেন তার বাড়িতে। ভূত সেজে আসলেও তিনি হাল ছাড়েননি। তাকে জাপটে ধরেন। তার পরই বের হয়ে আসে আসল রূপ।

ওই ঘটনার পর কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার শিকার ওই নারীর পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে সুরজ শেখের মাকে আটক করেছে পুলিশ। সুরজ শেখের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765