বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গৃহবধূকে অপহরণের দায়ে পুলিশ কনস্টেবলের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

খুলনায় পলি বিশ্বাস নামে এক গৃহবধূকে অপহরণের অভিযোগে পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিনকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মহিদউজ্জামান এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর গৃহবধূ পলি ৫ বছরের শিশুকে নিয়ে তার স্বামীর বন্ধু সেলিম হোসেনের সঙ্গে খালিশপুর মুজগুন্নি পার্কে বেড়াতে যান। এ সময় পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিন মোটরসাইকেলযোগে গিয়ে সেলিমের সঙ্গে গৃহবধূ পলির ছবি তোলেন। তাকে ভয় দেখিয়ে ২২শ’ টাকা ছিনিয়ে নেন এবং সেলিমকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর মিরাজ পলিকে গল্লামারী এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। সেলিম তাদের গতিবিধি অনুসরণ করে বিষয়টি খালিশপুর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার ও মিরাজকে গ্রেফতার করে।

ওই ঘটনায় পলি বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পলি  তাকে ধর্ষণ ও অপহরণের কথা উল্লেখ করেন। ১২ জন স্বাক্ষী সাক্ষ্য দেন।

অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, অপহরণের অভিযোগ প্রমাণিত হলেও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। সাজাপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765