বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে আজ বৃহস্পতিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মুলাইদ এলাকায় ক্যাপ্টেন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর এলাকার ছোট নান্দিনা গ্রামের মোহাম্মদ সেলিম (৩৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের হাবিবুর রহমান (২৫)। তাঁরা দুজনই কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আজ ভোররাতের দিকে একটি ভ্যানে কাঁচামাল বোঝাই করে আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠেছিলেন তিনজন। এ সময় ঢাকাগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। প্রথম আলো

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765