বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গাজীপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

গাজীপুরের টঙ্গী বিসিকে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুভ আহম্মেদ ফকির মাকের্ট এলাকার মো. রাজু মিয়ার ছেলে। সে বিসিকের একটি স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞার বিভাগের ছাত্র ছিল।

গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা, কী কারণে শুভকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের স্বজনরা।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছ থেকে টাকা নিয়ে মাথার চুল কাটার জন্য বাইরে যায় শুভ।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765