শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গাজীপুরে বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

গাজীপুর মহানগরীর টঙ্গী কাজীপাড়া চন্দ্রীমা এলাকায় বাসায় ঢুকে তউসিফুল ইসলাম মুন্না (১৫) নামে এক ৮ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে টঙ্গীর কাজীপাড়া চন্দ্রীমা সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্না রাজধানীর মগবাজার বিএফ শাহিন একাডেমির ছাত্র। মুন্না কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার দান্ডি গ্রামে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যায়। এছাড়া তার মা সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। পরে মুন্নার মা স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মূহুর্তে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তবে হত্যাকাণ্ডের সময় মুন্না ঘরে একা ছিল। তার পরিচিত কোনো বন্ধু-বান্ধব এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে|

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765