শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গাঁজা সেবনে বিশ্বে দ্বিতীয় করাচি, তৃতীয় দিল্লি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

গাঁজা সেবনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আর এই তালিকায় শীর্ষস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।

এবিসিডি (অ্যাডোলেসেন্ট ব্রেন কন্টিনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি) নামের একটি সংস্থার করা মাদক সংক্রান্ত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এবিসিডির প্রতিবেদনে বলা হয়েছে-

২০১৮ সালে নিউ ইয়র্কে গাঁজা বিক্রি হয়েছে ৭৭.৪ মেট্রিক টন। অন্যদিকে পাকিস্তানের করাচিতে গতবছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৪২ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৪২ হাজার কেজি।

আর ভারতের দিল্লিতে ২০১৮ সালে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩৮.২ মেট্রিক টন, অর্থাৎ ৩৮ হাজার ২৬০ কেজি। দিল্লি ছাড়াও প্রথম দশে রয়েছে ভারতের আরো একটি শহর। মুম্বাই রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। মুম্বাইয়ে গতবছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩২.৪ মেট্রিক টন।

এবিসিডির এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভারতের সমাজবিজ্ঞানীরা বলছেন, এই রিপোর্টেই প্রমাণিত হচ্ছে, আমাদের যুবসমাজ বিপথে চালিত। দিল্লিতে প্রায় প্রতিনিয়তই ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার খবর পাওয়া যায়। এর একটা বড় কারণ যে মাদক, তা নিয়ে কোনো সংশয়ই নেই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765