বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গলাচিপায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

পটুয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

পটুয়াখালীর গলাচিপায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহম্মদ ফরাজী (৪০) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। রোববার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় হরিদেবপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, মোহম্মদ ফরাজী ওই মাদ্রাসায় বেশ কয়েকজন মেয়ে শিশুকে রেখে পড়ান। ধর্ষিত শিশুটি (১১) ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন (শনিবার) সকাল ৬টার দিকে শিক্ষক মোহাম্মদ ফরাজী শিশুটিকে বসতঘরের বারান্দায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি তার বড়বোনকে নিয়ে ওইদিন দুপুরে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

ওসি আরও জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মামলার একমাত্র আসামি মোহম্মদ ফরাজীকে গ্রেফতার করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765