বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গরু সামলাতে বাসের ধাক্কায় প্রাণ গেল মালিকের

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গরুর নিয়ন্ত্রণ করতে গিয়ে বাসের ধাক্কায় গরুর মালিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪০)। তিনি উপজেলার মেদুয়ারী গ্রামের আবদুল খালেকের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে একটি গরু বিক্রির জন্য সেলিম ভালুকা বাজারের গরুর হাটে রওনা দেন। পরে ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গরুটি হঠাৎ দৌড় দেয়। তখন গরুটি নিয়ন্ত্রণ করতে সেলিম এগিয়ে যান। এ সময় ময়মনসিংহগামী একটি বাস সেলিমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেলিমকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহ জালাল বলেন, সেলিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765