শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গণপিটুনি বিএনপি জামায়াতের নিখুঁত কাজ: আইনমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯
ফাইল ছবি

গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এক জায়গায় এসব হলে অন্য দশ জায়াগায় ঘটতে থাকে। এসব বিএনপি জামায়াতের নিখুঁত কাজ। বললেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ সোমবার বিকেলে নেত্রকোনায় আইনজীবী সমিতির ৫তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গুজব ছড়িয়েছে। আর এই গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে।

তিনি বলেন, কেউ গুজবে কান দেবেন না।যারা এসব গুজবের সাথে জড়িত, তাদের আইনের হাতে তুলে দিন। যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। যারা নিজের হাতে আইন তুলে নিবেন তাদের বিরুদ্ধে প্রশাসন আইনী ব্যবস্থা নেবে।

আইনমন্ত্রী বলেন, আইনজীবীরা এসব কাজে এগিয়ে আসলে আইনের প্রতি মানুষের ভরসা, বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাবিবা রহমান খানম শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765