বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সাইফুল। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সাইফুল স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সাইফুল উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের জাবেদ আলীর ছেলে।

ভালুকা থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, গত ১৬ জুন ভালুকার উথুরা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় এক নম্বর সাইফুল আসামি ছিলেন।

আসামি সাইফুল ডাকাত ভালুকার হাতিবের এলাকার একটি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সূত্রে খবর আসে। এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ভালুকা থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান চালালে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়।

নিহত সাইফুলের বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছোরা উদ্ধার করেছে।

গত ১৬ জুন ভালুকার উথুরা ইউনিয়নের সোনা উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে কায়ানাড়া নামক স্থানে জঙ্গলের ভেতর অস্ত্রের মুখে গণধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে করা হয়। ২৪ জুন ওই ছাত্রী একই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবারও ধর্ষণের চেষ্টা চালায় সাইফুল, রমজানসহ তিন বখাটে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৩০ জুন ভালুকা মডেল থানায় মামলা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765