বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুশকিমুক্ত চুলের জন্য লেবুর ৬ হেয়ার প্যাক

লাইফ স্টাইল ডেস্ক :
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯
লেবুর অ্যাসিডিক উপাদান খুশকি দূর করতে অনন্য। খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি চুল মজবুত ও ঝলমলে করে লেবু। জেনে নিন খুশকিমুক্ত চুলের জন্য কীভাবে লেবুর হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন।

লেবু ও আপেল সিডার ভিনেগার

৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে মাথার পুরো ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দূর হবে খুশকি।
আমন্ড অয়েল ও লেবুর রস
৪ টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ও লেবুর রস
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
আমলকীর রস ও লেবু
আমলকীর রসের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে তুলা ভিজিয়ে মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ৩ দিনে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
ডিম ও লেবু
১টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করবে।  
বেকিং সোডা ও লেবুর রস
লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765