রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনা শিশু হাসপাতালের উন্নয়নে ১৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

চিকিৎসা সেবা ও মান উন্নত করার জন্য খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের হাতে এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এসময় অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জুয়েল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কণ্যাণ ফান্ড থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্যানক্রিয়াটিাইটিস রোগে আক্রান্ত সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী, সড়ক দূর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ কনস্টেবল সজীব আলীর বাবা ও স্ত্রী এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপি কর্মীদের গুলিতে নিহত সাতক্ষীরার নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত কমিশনার আতিয়ার রহমানের স্ত্রীর হাতেও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765