বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনা-বরিশাল রুটে ১৯ দিন ধরে ধানসিঁড়ি পরিবহন বন্ধ : যাত্রী ভোগান্তি চরমে

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা-বরিশাল রুটে চলাচল করা ধানসিঁড়ি পরিবহনের ৫০টি যাত্রীবাহী বাস ১৯ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে এই রুটের নিয়মিত যাতায়াত করা হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। শনিবার দুপুরে বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে বাগেরহাট ও খুলনার পাঁচটি বাস মালিক সমিতি জরুরী সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে দুই মালিক সমিতির চলমান দ্ব›দ্ব প্রশাসন নিরসন না করলে দক্ষিণাঞ্চলের সাতটি বাস মালিক সমিতি খুলনা-বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেয়া হয়েছে।
তবে বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতি বাগেরহাটসহ পাঁচটি মালিক সমিতির করা অভিযোগ অস্বীকার করেছে। বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতি পরষ্পর পরষ্পরের উপর দোষারোপ করছেন।
এদিকে শনিবার দুপুরে বাগেরহাট থেকে বরিশাল গামী একাধিক যাত্রী রাস্তায় তাদের ভোগান্তির কথা বলে ক্ষোভ প্রকাশ করেন। রামপাল থেকে আসা যাত্রী গোলাম মোস্তফা বলেন, তিনি জরুরী কাজে বরিশাল যাবেন। কিন্তু এসে দেখেন বাস কাউন্টার বন্ধ। আর বরিশালে বাস যাচ্ছে না। এজন্য তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।
বাগেরহাট আন্ত:জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি সাংবাদিকদের বলেন, খুলনা-বরিশাল এই রুটে প্রতিদিন ৫০টির মতো গাড়ী চলাচল করে থাকে। এসব বাসে প্রতিদিন দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এবং বরিশালের কয়েক হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এই অঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগের জন্য এই রুটটি সবচেয়ে সহজ। খুলনা-বরিশাল রুটের বরিশাল ও ঝালকাঠি পরিবহণ মালিক সমিতির দ্বন্দ্বের কারনে যাত্রী পরিবহণ করা ধানসিঁড়ি পরিবহণটি গত ১৯দিন ধরে বন্ধ রয়েছে। এতে এই এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা নিরসনে খুলনা ও বরিশালের বিভাগীয় কমিশনারদের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
মহিষপুরা- খুলনা আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান বলেন, প্রায় ১৯দিন যাত্রী পরিবহণ করা বাস বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। এই রুটে যাতায়াত করা হাজার হাজার যাত্রীকে ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে। মালিক সমিতির চলমান দ্ব›দ্ব অবিলম্বে নিরসন না করলে আগামী ১৫ দিন পরে আমাদের সাতটি মালিক সমিতি ও শ্রমিক সংগঠন খুলনা ও বরিশাল বিভাগের সব রুটে যান চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেন ওই নেতা।

বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকির সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় রুপসা-বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক নকিব নজিবুল হক নজু, রুপসা-বাগেরহাট আন্ত:জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহিষপুরা-খুলনা পরিবহণ মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ দাস, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ পাঁচটি মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন লিপন বলেন, ঝালকাঠি মালিক সমিতির খামখেয়ালীপনা ও চাঁদাবাজীর কারনে গত ১৯ দিন ধরে খুলনা-বরিশাল রুটে ধানসিঁড়ি পরিবহণের অন্তত ৫০টি বাস বন্ধ রয়েছে। সমস্যা নিরসনে সাতটি বাস মালিক সমিতি সভা করে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন কোন উদ্যোগ না নেয়ায় গাড়ী চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির জেষ্ঠ্য সহসভাপতি মাহবুবুল হক দুলাল বলেন, গত ২৪ জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুরপাল্লার যাত্রী পরিবহণ করা নিয়ে একটি সিদ্ধান্ত হয়। প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল ও পিরোজপুর গাড়ী চলাচল বন্ধ করে দিয়েছে। তাই প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765