শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ১৫ হাজার গাছের চারা বিতরণ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে খুলনা শহরের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত গাছের মধ্যে ১০ প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে।

আজ শুক্রবার নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপন কর্মসূচি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব চারা বিতরণ করেন।
এসময় সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ শহরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা শহরে বসবাসকারী নগরিকদের প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভুত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই ঝুকি প্রশমনের জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

মেয়র প্রত্যেক খুলনাবাসীকে অন্তত তিনটি গাছ- একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষুধি গাছ লাগনোর জন্য অনুরোধ করেন। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ধন্যবাদ জানান। মেয়র পহেলা সেপ্টম্বর থেকে ময়ূর নদ সহ ২২ খাল উদ্ধারের দৃঢ় প্রত্যয় পূনর্ব্যক্ত করেন এবং পরিচ্ছন্ন খুলনা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা বশির আল মামুন, কেসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা। সভাপতিত্ব করেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিলাহ। স্বাগত জানান ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারী আবু মোজাফফর মাহমুদ ।
পরে মেয়র আবর্জনা ও পানি পরিবহনের জন্য ব্র্যাক প্রদত্ত চারটি গাড়ির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765