শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের ব্যবসায়ী আলতু মোল্লা হত্যা মামলার ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বিশেষ দায়রা জজ মোঃ সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় দুই আসামিকে খালাস প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আবুল কাশেম, কুববাত মুন্সী, ফারুক মোল্লা, মনজুরুল শিকদার, মোঃ ইরান, আবু তালেব, হুমায়ুন খাঁ, কবির মোল্লা এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার আবদুল গফফার ও খলিলুর রহমান। খালাশপ্রাপ্ত দুই জন হলেন-হাবিব ও মিঠুন।

জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর দিঘলিয়ার পদ্মবিলা মাঠে গলাকাটা অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলতু মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহতের ভাইয়ের ছেলে আলমগীর হোসেন মোল্লা বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৬ মে ১২ জনকে অভিযুক্ত করেন আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই এস আই ফজলুল কবীর।

তিনি জানান, প্রায় ১১ বছর মামলা চলার পর গতকাল মঙ্গলবার আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ২ জনকে খালাশ দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765