বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় হত্যা মামলায় প্রাক্তন স্বামীর মৃত্যুদন্ড

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

খুলনায় জেসমিন বেগম নামের এক গৃহবধূর দ্বিতীয় স্বামীকে হত্যার দায়ে প্রাক্তন স্বামীকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার (২৮ আগস্ট) খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

ওই গৃহবধূর নিহত স্বামীর নাম আবুল বাশার ও মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রাক্তন স্বামীর নাম মো. খোকন। এছাড়া খোকন গোপালগঞ্জের কাশিয়ানী থানার নজির মোল্লার ছেলে।

আইনজীবীরা জানায়, ২০১৫ সালের ৬ নভেম্বর নগরীর নবপল্লী মসজিদ গলিতে ভাড়াটিয়া বাসায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নেশাগ্রস্থ অবস্থায় খোকন ২০১৫ সালে তার বিবাহিত স্ত্রী জেসমিনকে তালাক দেয়। ওই একই বছরে জেসমিন নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। কিন্তু ওই অবস্থায় খোকন তার স্ত্রীকে ফেরৎ দাবি করেন। এতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ৬ নভেম্বর ভোরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাশারকে হত্যা করে খোকন। এ ঘটনায় জেসমিন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২ (তাং ০৭/১১/১৫)। ২০১৭ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মল্লিক মো. ইমাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ১৬ জন সাক্ষীর প্রত্যেকে সাক্ষ্যপ্রদান করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765