বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় হত্যা মামলায় এক জনের ফাঁসির আদেশ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবাসিক হোটেলে মুক্তা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে সাকিব (২৩) নামের এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চ্ধেুরী এ রায় ঘোষনা করেছেন। ফাসির দন্ডপ্রাপ্ত সাকিব বগুড়ার শাহাজাহানপুর থানাধিন সোনাইদিঘী এলাকার মোকলেছুর রহমানের ছেলে। মুক্তা বেগম বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের আব্দুল খালেক ফকিরের মেয়ে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এনামুল হক।

মামলার সংক্ষিপ্ত বিবরনে যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবাসিক হোটেলে মুক্তা বেগমকে শ্বাসরোধে হত্যা করে সাকিব। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় ডুমুরিয়া পুলিশের এসআই মোঃ রুহুল আযম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র কুন্ডু ২০১৮ সালের ৩০মার্চ সাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৯ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করে আদালত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765