শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় সাংবাদিকের রিমান্ড নামঞ্জুর

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া দি নিউ নেশনের প্রতিনিধি মুনীর উদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। মুনীর উদ্দিন আহমেদ খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলো পুলিশ। তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত সোমবার ব্যক্তিগত ফেসবুকে বিতর্কিত একাধিক পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে রবিবার রাতে সাংবাদিক মুনীরকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765