শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনায় যুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় মহিদুল ইসলাম (২৭) নামের এক যুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মজিদ সরনির সুজুকি মটরসাইকেল শো রুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকার মোঃ শওকতের ছেলে ও খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সুজুকি শো রুমে মহিদুলসহ চার জন এসেছিলেন। তিনজন শো রুমের ভিতরে যান। মহিদুল বাইরে অবস্থান করছিলেন। এ সময় বাইরে তাকে একা পেয়ে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। ভিতর থেকে তিনজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। এর আগেই সে মারা যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহতের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা এ হত্যার সাথে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ড ঘটতে পারে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765