বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

খুলনার তেরখাদা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নাঈম শেখ (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার বাবা হিরু শেখ (৫৫)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নাইমের বাবা হিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তাকে কয়েকজন যুবক ঘুম থেকে ডেকে উঠিয়ে আকষ্মিক হামলা চালায়। পরে নাঈম বাবাকে বাঁচাতে আসলে তাকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে ওই দুর্বৃত্তরা এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। গুরুতর আহত হিরু শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। প্রতিবেশিরাই এ হত্যাকান্ডের সাথে জড়িত।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশিরা নাঈমকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নাঈমের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765