শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় ক্লিনিকে ভুল চিকিৎসায় মো. রিপন সরদার (২৪) নামে এক পলিটেকনিক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতের ওই ঘটনায় নিহতের স্বজনরা নগরীর খালিশপুর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসককে মারধর করেছে। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ কায়েস ও কৌশিক নামে দু’জনকে আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, নগরীর মুজগুন্নীর শেখপাড়া এলাকার বাসিন্দা শওকত সরদারের ছেলে সিটি পলিটেকনিকের ছাত্র রিপন সরদার বুকে ব্যথা অনুভব করায় গতকাল রাত ১২টার দিকে খালিশপুর ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেয়ার কিছুক্ষণের মধ্যেই রিপনের মৃত্যু হয়।

এ সময় তার স্বজনেরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দিন সোহাগকে মারধর করে চিকিৎসকসহ রিপনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গেও রোগীর স্বজনরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেখান থেকে কায়েস ও কৌশিক নামে দু’যুবককে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খালিশপুর ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল রাত ১২টার পরে একজন রোগী আসে বুকে ব্যথা নিয়ে। তাকে সম্ভাব্য সকল চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রোগীর স্বজনরা খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় খুমেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক বলেন, চিকিৎসককে লাঞ্ছিত ও জিম্মি করে খুমেক হাসপাতালে নিয়ে আসার জন্য কায়েস ও কৌশিক নামে দু’যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765