শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
মিট দ্য প্রেসে বক্কব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু-নতুন বার্তা

খুলনায় বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৫ জুলাই নগরীর শহীদ হাদীস পার্কে দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ আয়োজনের জন্য ইতোমধ্যে খুলনা সিটি করপোরেশন লিখিত অনুমতি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মৌখিক অনুমতি দিয়েছে জানিয়ে মঞ্জু বলেন, বিএনপি একটি নিবন্ধিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই পালন করতে চাই। এজন্য আমরা সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি।
মিট দ্য প্রেসে তিনি আরো বলেন, সারা দেশে বিভাগীয় সদরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়ার পর ইতিমধ্যে বরিশাল ও চট্টগ্রামে জনতার ঢল নেমেছিল। শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে উপস্থিতি দেখে জনগনের মনে আশার সঞ্চার হয়েছে। ইনশাল্লাহ খুলনার তৃতীয় সমাবেশও জনতার সমুদ্রে পরিণত হবে। কর্মসূচিকে ঘিরে দলের সকল পর্যাযের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উজ্জীবিত কর্মীরা কর্মসূচি সফল করতে রাতদিন প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে তিনি জানান।
খুলনার বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির ৫ জন সদস্য, নির্বাহী কমিটির শীর্ষ নেতা এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জাামন মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, জাফরউল্লাহ খান সাচ্চু প্রমূখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765