শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় বিভাগীয় সমাবেশের অনুমতি পেল বিএনপি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে খুলনা মহানগর পুলিশ ও খুলনা সিটি করপোরেশন।

আগামী ২৫ জুলাই খুলনা মহানগরের শহীদ হাদিস পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়, স্যার ইকবাল রোডসহ বিভিন্ন স্থানে খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি খালেদা জিয়ার মুক্তির দাবি জোরদার করতে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণসহ গণসংযোগ করতে আহ্বান জানান। এই সময় তাঁর সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765