শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় দেযাল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় দেয়াল চাপা পড়ে ইমরান হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান নগরীর খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে।

রবিবার বেলা দেড়টার দিকে খালিশপুর নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে নর্থওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। প্রকল্পটিতে ইমরাম শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইমরান নর্থওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার বেলা দেড়টার দিকে কাজ করার সময় পাশ্ববর্তী একটি দেয়াল তার মুখের উপর ধসে পড়ে। এতে সে গুরুতর জখম হলে সহকর্মীরা দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ইমরান বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে শ্রমিক ছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765