শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় দুটি হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৫

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

খুলনা মহানগরীর হেলাতলা মোড়স্থ হোটেল সোসাইটি ও লোয়ার যশোর রোডের হোটেল গার্ডেন ইন থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫জন নারী পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩জন পুরুষ ও ২জন মহিলাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি এসআই মো. আবুল হাসান ৫জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম ৩জনকে জামিন ও ২জনকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।

জামিনপ্রাপ্ত ৩জন হলেন খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের মৃত. ওযুদ তালুকদারের ছেলে মো. সামছু তালুকদার (৪৫), বাগমারা গ্রামের মৃত. খলিল ওরফে বাবু’র স্ত্রী আসমা আক্তার জাহানারা (৪০) ও জয়পুর গ্রামের মো. আব্দুল কুদ্দুস শেখের মেয়ে মোছা. পারভীন বেগম (৩৩)। জেলহাজতে পাঠানো দু’জন হলেন নগরীর নতুন বাজার লঞ্চঘাটস্থ ইয়াকুব গলির দেলু মোল্লার বাড়ির ভাড়াটিয়া মন্টু মোল্লার ছেলে বাবু মোল্লা (২২) ও রেনুর গলির মো. সিদ্দিক শেখের ছেলে মো. রাফসান শেখ (২২)।

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নগরীর হেলাতলা মোড়স্থ হোটেল সোসাইটিতে এবং ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত লোয়ার যশোর রোডের হোটেল গার্ডেন ইন-এ অভিযান পরিচালনা করেন ডিবি এসআই মো. আবুল হাসান । এসময় সোসাইটি হোটেল থেকে সামছু তালুকদার ও আসমা আক্তার জাহানারাকে এবং হোটেল গার্ডেন ইন থেকে পারভীন বেগম, বাবু মোল্লা ও রাফসান শেখকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম ৩জনকে জামিন ও ২জনকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন যার প্রসিকিউশন নং-৩১/১৯।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765