বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় ডেঙ্গু টেস্টে বেশি অর্থ নেওয়ায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

 

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে খুলনার ৮ টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বিশ্বাস ডায়গনষ্টিক সেন্টারকে ৫০ হাজার, টেষ্ট না করেই রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল রাখায় সন্ধানী ডায়গনষ্টিক সেন্টারকে ৭০ হাজার, নিউ সাউথ জোন হাসপাতালকে ৫০ হাজার টাকা সহ ৮ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৫ হাজারটাকা জরিমানা করা হয়।

খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলীর তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও ইমরান খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান নতুনবার্তাকে বলেন, স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে ডেঙ্গু রোগের ঔষধ বিক্রি, অতিরিক্ত সেবা মূল্য আদায়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে র‌্যাব-৬, ড্রাগ ডিপার্টমেন্ট, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765