শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকের বিরুদ্ধে আরেকটি মামলা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় শাহীন রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে শাহীন রহমানের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি মামলা রেকর্ড হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় খুলনার তেরখাদা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ আগস্ট শাহিন রহমান তার ফেসবুকের একটি পোস্টে লেখেন ‘খুলনা ৪ আসনের সাংসদ সালাম মুর্শেদী ৫ আগস্ট খুলনায় গিয়েছিলেন, নিজ অফিসেও বসেছিলেন। কিন্তু নির্যাতিতা ফিরোজারা ডাক পাননি, ঈদের পরে আন্দোলনে যাবার ঈঙ্গিত।’ এ পোস্টের মাধ্যমে তিনি সাংসদের মানহানি করাসহ তাকে আক্রমণ, মিথ্যা অভিযোগ ও ভয়-ভীতি প্রদর্শন করেছেন। এছাড়া ১০ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ ফেসবুকের অপর এক পোস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধী পেছনে রেখে নিজের তোলা ছবি পোস্ট করেছেন। এ ছবি অত্যন্ত দৃষ্টিকটু, ধৃষ্টতাপূর্ণ ও জাতির পিতার প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শণের সামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি যাচাই-বাছাই শেষে বুধবার সকালে থানায় নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর হচ্ছে ১৬, তাং ২৮-০৮-১৯। জেল হাজতে থাকা শাহিন রহমানকে এ মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন আদালতে পাঠানো হবে।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এস হাবির গত ৯ আগস্ট শাহীন রহমানের নামে একটি মামলা করেছেন। শাহীন রহমান নিজ ফেসবুক পেজে জায়গা-জমি সম্পর্কিত বিষয় নিয়ে এস এস হাবিকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়ার ঘটনায় এ মামলাটি করা হয়। যা খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় রেকর্ড হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই ইকবাল হোসেন জানান, ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট শাহীন রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করে খুলনায় আনার পর জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগের পক্ষে সব ধরনের তথ্য প্রমাণ হাতে এসে গেছে। এখন এ মামলায় শাহীন রহমানের বিরুদ্ধে চার্জশিট তৈরির কাজ চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765