শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ট্রাকের ধাক্কায় এক ব্যাক্তি নিহত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

খুলনায় চলন্ত ট্রাকের ধাক্কায় বিলিয়ান হোসেন (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের (এমইএস) বেসামরিক সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারিপুর জেলার দক্ষিণ রমজানপুর।
মঙ্গলবার সকালে প্রাতভ্রমনকালে নগরীর শিরোমনি এলাকার খুলনা-যশোর মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি নিহত হন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিলিয়ান সকালে প্রাতভ্রমনকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (খুলনা-মেট্রো ট-১১-১১৮৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক জহির খানকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিরোমনির শেষ সীমানায় মীর বাড়ি এলাকার সড়কে সকালে হাটতে বের হন বিলিয়ান। এ সময় ফুলতলার দিক থেকে শিরোমনির দিকে আসা হ্যামকো কোম্পানির একটি খালি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্রায় ৫ ফিট ছিটকে গিয়ে পরে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অজ্ঞাত এক মহিলা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765