রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনায় জেলা ওয়ার্কিং কমিটির সদস্যদের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

খুলনায় পরিবার পরিবারকল্পনা জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনার রুপসা এলাকায় সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো: হাবিবুল হক খান।

মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় সুশীলনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রামকৃষ্ণ দাস, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আদম, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসি এন্ড কমিউনেকেশন লীড মনজুন নাহার, এ্যাডভোকেসি এন্ড কমিউনেকেশন কর্মকতা তনুশ্রী মানজি, বাগেরহাট সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সুশীলনের প্রকল্প সম্বন্নয়কারী মোজাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান।

বক্তারা বলেন, জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম করে বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল জেলায় পরিবার পরিকল্পনা সেবার মানের অনেক উন্নতি করেছে। ইতিমধ্যে এসব জেলার ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা খাতে প্রায় কোটি টাকা বরাদ্ধ করেছে।

প্রশিক্ষন কর্মশালায় বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল জেলার ৩০জন এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্য অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765