রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

খুলনায় মাদরাসা ছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার ছাত্রাবাসে ছাত্রটি বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শুক্রবার ছাত্রের পরিবারের পক্ষ থেকে খালিশপুর থানায় মামলা করা হলে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আল আমিনকে (২৭) গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক আল আমিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি নিউজপ্রিন্ট মিলস্ মাদরাসার সহকারি শিক্ষক।
মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ওই ছাত্রের মা গত বৃহস্পতিবার তার ছেলেকে মাদরাসায় দেখতে যান। এ সময় ছেলের অবস্থা খারাপ দেখে তার কাছে জানতে পারে যে শিক্ষক আল আমিন গত রাতে তাকে মাদরাসার অজু খানায় নিয়ে মারধর করে বলাৎকার করেছে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে।
এই ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করলে শিক্ষক আল আমিনকে গ্রেফতার করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765