শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় ইঞ্জিনচালিত রিকশা চালকরা আন্দোলনে, ভোগান্তি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা মহানগরীতে ইঞ্জিন চালিত রিকশা চলাচলে অনুমতি প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেছে রিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে রিকশা চলাচল বন্ধ রেখে তারা মানববন্ধন ও ধর্মঘট শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্বল্প দূরত্বে রিকশায় যাতায়াতকারী যাত্রীরা।

জানা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ১ অক্টোবর থেকে খুলনা মহানগরীতে ইঞ্জিন চালিত রিকশা নিষিদ্ধ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এরই মধ্যে নিজ উদ্যোগে রিকশা থেকে ইঞ্জিন খুলে ফেলতে মাইকিং করা হচ্ছে।
তবে ইঞ্জিন চালিত রিকশা ও ভ্যান চলাচলের বৈধতার দাবিতে এরই মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে দৌলতপুর রিকশা ও ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি: নং-৮০)। একই সাথে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পিকচার প্যালেস মোড়ে কয়েক হাজার চালক অবস্থান নিয়ে নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ প্রত্যাহারের দাবি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765