শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণে আইএসের ‘দায় স্বীকার’

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ‘দায় স্বীকার’ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এ তথ্য জানিয়েছে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামতগুলো সংগ্রহ করেন। তবে এ বোমা হামলার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর মোবাইল ফোনে জানান, বিস্ফোরিত বোমাটি টাইম বোমা বা রিমোট কন্ট্রোল বোমা ছিল কি-না তা বোমা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নীরিক্ষা করে দেখছেন। প্রকৃতপক্ষে কারা কী উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় শিরোমনি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এক যুবক একটি ব্যাগ রেখে চলে যায়। এর ১০ মিনিট পর বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়। তখন দলীয় কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে কার্যালয়ের চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765