রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় দলীয় কোন্দলের জের ধরে টিপু শেখ (৫০) নামের এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপু শেখ দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আ’লীগের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন আ’লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। সন্ধ্যায় টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এতে রক্ত ক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে স্থানীয় আ’লীগ কর্মীরা জানিয়েছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
দিঘলিয়া থানার ওসি মানস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করে বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765