শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় আবারো প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলাম রাসেল (১৮) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় নগরীর সোনাডাঙ্গা থানাধীন খাঁ বাড়ি মোড়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রাসেল সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় কবীরের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখ’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার দেলোয়ার ও খাঁ বাড়ি এলাকার রাসেল দেশী অস্ত্র হাতে নিয়ে খাঁ বাড়ি’র দিকে যাচ্ছিল। এ সময় পূর্বে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে পালিয়ে যায়। গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765