রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খুলনায় অস্ত্রসহ এক চরমপন্থী নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

খুলনার ডুমুরিয়া থেকে লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ান (৩৩) নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে বিদেশী নাইনএমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডুমুরিয়ার হাসানপুর এলাকার একটি ব্রীজে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যান-বাহনে তল্লাসীকালে চরমপন্থী নেতা লিটনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জেলা ডিবির পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। ২০১৭ সালে শরনখোলা থানায় অস্ত্রসহ আত্মসমর্পন করে সে। পরে সরকারের বিশেষ সুবিধায় জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে না ফিরে বিভিন্ন অপকর্মে চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত লিটন মিকসিমিল গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাদাঁবাজি ও হত্যাসহ ৫ টি মামলা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765