খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুবির কুমার রায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। তিনি ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন।
তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে ।