বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনার দুটি ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

খুলনার কয়রা ও ডুমুরিয়া উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এ দুটি ইউনিয়নে আওয়ামীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। কয়রা ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর এমন তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ূন কবির আনারস প্রতীক নিয়ে ৫৪৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দিদার পেয়েছেন ৪৭৯৮ ভোট। এছাড়া আরেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৮৬ ভোট।
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী আবুল হাসান আনারস প্রতীকে ৬০২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী তুহিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২৯৮ ভোট। এছাড়া নৌকা প্রতীকের কাজী আলমগীর হোসেন পেয়েছেন ২৭৯৩ ভোট।
প্রসঙ্গত: এ দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সেখানে চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765