শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুবিতে লবণসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

পাকচুন জাতীয় ঘাস চাষে উপকূলীয় লবণাক্ত এলাকায় পশু খাদ্য সংকট নিরসনে সহায়ক হবে। হেক্টর প্রতি এর উৎপাদন ১৫০ টন। দেখতে ভুট্টা গাছের মতো মোটা, দীর্ঘ ও নরম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) লবণসহিষ্ণু ফসলের এ জাত উদ্ভাবন করেছেন কৃষি গবেষকরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লনের ‘সাসটেইন্যাবল ক্রপ এন্ড লাইভস্টক ফার্মিং ইন কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। প্রফেসর ড. সরদার সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
জানা যায়, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাবে অনেক ফসলই হারিয়ে যাচ্ছে, প্রকৃতিগতভাবে টিকে থাকতে পারছে না। এই অবস্থায় লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করেছেন কৃষি গবেষকরা। বিশেষ করে লবণাক্ত জমিতে ঘাস চাষের মাধ্যমে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি এবং তা টেকসই করতে এ গবেষণার কাজ চালানো হয়েছে।

উপকূলীয় লবণাক্ত জমিতে জন্মাতে পারে এবং এই আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন কয়েকটি ঘাসের উপর গবেষণা চালিয়ে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এই জাত উদ্ভাবন করেছেন। যার উৎপাদন বেশি এবং জমিতে বিদ্যমান সর্বোচ্চ লবণাক্ততা ও বিরুপ আবহাওয়াতেও টিকে থাকতে পারবে।

সেমিনারের উদ্বোধন পর্বের পর প্রফেসর ড. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ৭টি গবেষণা বিষয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ৪জন পিএইচডি গবেষকসহ ৭জন কৃষিবিদ ও গবেষক তাদের গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765