শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, পরিবারের অভিযোগ সঠিক নয়’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি। তার পরিবারের অভিযোগ সঠিক নয়। সোমবার দুপুরে বিএসএমএমইউতে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।

এর আগে শুক্রবার বিকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।’

এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করতে পরিবারের ৬ সদস্য বিএসএমএমইউতে যান। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন।

সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন। এর আগে, গত ১১ অক্টোবর পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765