শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৫ আগস্ট)। প্রতিবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন পালন করলেও এবার সেই আয়োজন করেনি বিএনপি। অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে আজ সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ প্রতিটি জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালিত হবে।

এ তথ্য জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কোনো কর্মসূচি থাকছে না। দেশনেত্রীর জন্মদিনটি আমরা পরেরদিন শুক্রবার পালন করব। বিএনপির উদ্যোগে তার এই জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে রোগমুক্তি ‍ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী জানান, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল করবে বিএনপি।

এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে।

১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765