বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খালেদা জিয়ার জামিন আবেদন আবার নাকচ

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালতে জামিন মেলেনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন জমা নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওই প্রতিবেদন পড়ে শোনান আদালত।

আদালতে দেওয়া ওই স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিতে সম্মত হননি। পরে আদালত আদেশের জন্য ২টায় সময় নির্ধারণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদার জামিন আবেদনের ওপর আদেশকে কেন্দ্র করে সকাল থেকেই সবার চোখ ছিল উচ্চ আদালতের দিকে। খালেদা জিয়া কি জামিন পাবেন? নাকি আবেদন খারিজ হয়ে যাবে? -এ নিয়ে জনমনে ছিল ব্যাপক জল্পনা-কল্পনা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের এপ্রিল মাস থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765