শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতরা রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে গতকাল ক্যাসিনোতে অভিযান চালানো হয়েছে। এই ব্যবসার সঙ্গে আরও কারা কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে।’

এ সময় কানাডায় থাকা বঙ্গবন্ধুর খুনি সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘তাকে যত শিগগির সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আশা করছি, আমরা সফল হব।’

উল্লেখ্য, গতকাল রাজধানী চারটি ক্যাসিনোতে অভিযান চালায় র‍্যাব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765