শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘ক্যাসিনোগুলো ছিল বিএনপির সময়’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি যা করতে পারেনি সেটি আওয়ামী লীগ সরকার করছে। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। খালেদা জিয়া সরকার যা পারেননি, শেখ হাসিনা সরকার তা করছে।’

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি ক্যাসিনোর শহর বানিয়েছিল- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। তিনি বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘শুধু ছাত্রলীগ, যুবলীগ নয়- আওয়ামী লীগের যারা এসব কাজের সঙ্গে যুক্ত, তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765