বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




‘ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার রাজধানীতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে চলমান দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্লাবে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা খালেদ ভূঁইয়া, জিকে শামীমসহ বেশ কয়েকজন নেতাকে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।
এদিকে, রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেননের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদর উকিল (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

একই সঙ্গে ক্যাসিনো নিয়ে ‘অসাংবিধানিক বক্তব্য’ দেয়ার অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হককে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765