শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ডাকসুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার বিকেলে ডাকসুর সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উঠলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় এবং পরবর্তীতে সিনেট ও সিন্ডিকেট সভায় তোলার প্রস্তাব হয়।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্যাম্পাসে সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এটি ডাকসুর গঠনতন্ত্রে সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে সন্নিবেশ করতে আহ্বান জানানো হবে। এটি সিনেট ও সিন্ডিকেট সভায়ও তোলা হবে।

সাদ্দাম জানান, ডাকসুতেআবাসিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনের নিকট প্রস্তাব জানানো হবে। তবে রাতারাতি এ সমস্যার সমাধান হবে না। এর জন্য গণরুমসহ অন্যান্য রুমগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো যেমন- দ্বিতল বিশিষ্ট বেড, ওয়াইফাই সংযোগসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করার প্রস্তাব দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কমপ্লেক্স নির্মাণ, সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট প্রস্তাব জানানো হবে।

সভায় ভিপি নুরুল হক নুর, এজিএস সাদ্দাম হোসাইনসহ ডাকসুর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেন নি বলে জানান সাদ্দাম হোসাইন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765