শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কৃষি কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় আবু ছামান (৪০) ও এমরান মিয়া (৩৬) নামে দুই ভুয়া কৃষি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল কুদ্দুছ বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি প্রতারণার মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  আবু ছামান ও এমরান মিয়া নামে দুই প্রতারক নিজেদের কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কৃষকদের ১০০ টাকা জমা দিয়ে কৃষি অফিসের সদস্য হতে বলেন। আর সদস্য হলে আগামী সপ্তাহে কৃষকদের একটি গরু ও কৃষি ব্যাংক থেকে বিনাসুদে ২০ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হবে বলে জানান।
এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে স্থানীয় কৃষকদের মধ্য থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেনকে এ ঘটনার তথ্য জানালে তিনি বলেন যে তার অফিসে আবু ছালাম ও এমরান মিয়া নামে কোনো কর্মকর্তা নেই।
এরই প্রেক্ষিতে স্থানীয় লোকজন ওই দুই প্রতারককে আটকে রেখে কলমাকান্দা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৭শ টাকা, তিনটি মোবাইল ফোনসহ একটি মোটরসাইকেল জব্দ করেন।

জিজ্ঞাসাবাদকালে প্রতারকরা জানান, কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সেকান্দরনগর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আবু ছামান, আর অপর প্রতারক এমরান মিয়া একই উপজেলার বেলংকর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু ছামান ও এমরান মিয়া নামে দুই প্রতারককে নেত্রকোনা আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765