শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল করিমকে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যা এরইমধ্যে কার্যকর হয়েছে।

নতুন জেলা প্রশাসক নিয়োগের মাধ‌্যমে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে পরবর্তী পদায়নের জন‌্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‌্যস্ত করা হয়েছে।

এর আগে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।

ওই তিন কর্মকর্তা হলেন- নাজিম উদ্দিন (সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম (আরডিসি), রিন্টু বিকাশ চাকমা (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম) এবং এস এম রাহাতুল ইসলাম (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765