সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আসাদুল হিড়ের দুই ছেলে মো. মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দায়িত্ব পালনকালে তিন চাকার একটি আলগামন গাড়িতে তল্লাশি করে। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক ও দুই যাত্রীকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ২০১৮ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার সকালে এই রায় দেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায় বলেন, মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765