শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




কুষ্টিয়ায় গৃহপরিচারিকা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

কুষ্টিয়ায় গৃহপরিচারিকা রেখা হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার শিতলীপাড়া গ্রামের মৃত লস্কার মালিথার ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ ও আকরামুল হক ওরফে আকেম এবং ভেড়ামারা উপজেলার মইশাডরা গ্রামের মৃত নজের আলীর ছেলে হাসেম সরদার।

আদালত সূত্রে জানা যায়, রেখা খাতুন দৌলতপুর উপজেলার শিতলীপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মোফাজ্জেলের মেয়ে শিরীনার সঙ্গে একই গ্রামের ছোটনের অনৈতিক সম্পর্কের মেলামেশা রেখা দেখে ফেলেন। লোক জানাজানি হবে ভেবে মোফাজ্জেল রেখাকে হত্যার পরিকল্পনা করেন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামির যোগসাজশে রেখাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পার্শ্ববর্তী একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে আসামিরা। এ ঘটনায় নিহতের স্বামী রুস্তম আলী ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানা পুলিশ ২০১৫ সালের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানিতে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কুষ্টিয়া কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন তানজিলুর রহমান এনাম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765